
রবিউল হাসান লায়ন: বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে জামালপুরে জেলা যুবলীগের উদ্যোগে প্রতিবাদ মিছিল হয়েছে। শনিবার বিকেলে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে এ প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে দয়াময়ী চত্বর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এরশাদ হোসেন সোহেলের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশেদুল ইসলাম খোকনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সালেহ সফিক গেন্দা, সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাঈম রহমান, সদস্য নারায়ন চন্দ্র পাল রানা ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপি-জামায়াত দেশে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে। আপনাদের এই অপচেষ্টা প্রতিহত করবে আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা। আগামী দিনে বিএনপি-জামায়াতের যে কোন অপতৎপরতা রুখে দিতে যুবলীগের নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানান বক্তারা।

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার