হোম » সারাদেশ » উল্লাপাড়ায় আন্তঃজেলা ডাকাত দলের সরদার গ্রেপ্তার

উল্লাপাড়ায় আন্তঃজেলা ডাকাত দলের সরদার গ্রেপ্তার

উল্লাপাড়া প্রতিনিধিঃ আন্তঃজেলা ডাকাত দলের সরদার নজরুল ইসলাম বিশাকে (৩৮) গ্রেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। বুধবার রাতে তাকে উপজেলার ভদ্রকোল এলাকা থেকে গেপ্তার করা হয়। নজরুল উল্লাপাড়ার ভেংড়ী গ্রামের বদিউজ্জামান বদির ছেলে। পুলিশ দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিল।

উল্লাপাড়া মডেল থানার ডিউটি অফিসার উপ পরিদর্শক আখতার আশরাফি জানান, নজরুল ইসলাম আন্তঃজেলা ডাকাত দলের সরদার। তার বিরুদ্ধে উল্লাপাড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন থানায় বিস্ফোরকসহ প্রায় ১০টি ডাকাতির মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে পলাতক ছিল নজরুল। পুলিশ তাকে গ্রেপ্তারের পর জেল হাজতে পাঠিয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!