হোম » অপরাধ-দুর্নীতি » ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

ঠাকুরগাঁও প্রতিনিধি :  ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুরে ভয় দেখিয়ে ৬ বছরের এক শিশুকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হাবীবনগর গ্রামে এ ঘটনা ঘটে। ওইদিন রাতেই ধর্ষকের অভিযোগে নাঈম উদ্দীন শরিফ (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আহত শিশুকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে হাবীবনগর গ্রামের মঈন উদ্দীনের ছেলে নাঈম উদ্দীন শরিফ শিশুটির বাড়িতে এসে তাকে ফুসলিয়ে তার বাড়িতে নিয়ে যায়। পরে সেখানে ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে। এ সময় শিশুটি চিৎকার শুরু করলে শরিফ শিশুটিকে ফেলে পালিয়ে যায়। আহত অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। ওই ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা মঙ্গলবার সন্ধ্যায় সদর থানায় মামলা দায়ের করে। পরে পুলিশ রাতেই আসামি শরিফকে গ্রেপ্তার করে।
ঠাকুরগাঁও সদর থানার ওসি (তদন্ত) আতিকুর রহমান আতিক বলেন, শিশু ধর্ষণের ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। ওই মামলায় গ্রেফতার শরিফকে আজ বিজ্ঞ আদালতে তোলা হয়। পরে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!