
গাজীপুর মহানগর প্রতিনিধি: টঙ্গীর সাতাইশ থেকে অপহৃত শিশু সোহানকে (৬) উদ্ধার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। গত বুধবার সন্ধ্যায় স্থানীয় ভাকরাল বালুর মাঠ থেকে তাকে উদ্ধার করা হয়। অপহরনে জড়িত থাকার অভিযোগে পুলিশ তথ্য-প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে আসামি সোহেলকে ঢাকার ফার্মগেইট এলাকা থেকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যমতে অপর আসামি ফারুককে ভাদাম এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা মুক্তিপণের আশায় পূর্বপরিকল্পিতভাবে শিশু সোহানকে ঘুড়ি কিনে দেওয়ার কথা বলে অপহরণ করে অটোরিকশায় তুলে নির্জন স্থানে নিয়ে যায় বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। পুলিশ জানায়, গার্মেন্টকর্মী নুর ইসলাম ও গৃহিনী নাসিমা আক্তার স্থানীয় সাতাইশ চৌরাস্তা বাছির উদ্দিনের বাড়িতে দীর্ঘদিন যাবত ভাড়া বাসায় বসবাস করে আসছেন। গত মঙ্গলবার দুপুরে ওই দম্পত্তির ৬ বছরের শিশুপুত্র সোহান বাসার সামনে খেলাধুলা করছিল।
একপর্যায়ে ঘুড়ি কিনে দেওয়ার লোভ দেখিয়ে সোহেল ও ফারুক তাকে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। পরে আসামি ফারুক সোহানের বাবার প্রতিবেশি মোক্তার হোসেনের মোবাইলে ফোন করে মুক্তিপণ হিসেবে ১লাখ টাকা দাবি করে। অন্যথায় সোহানকে মেরে ফেলার হুমকি দেয়। মোক্তার হোসেন তাৎক্ষণিক ভিকটিমের বাবাকে বিষয়টি জানায়।
অপহৃতের বাবা ঘটনাটি টঙ্গী পশ্চিম থানাকে অবহিত করলে পুলিশ অপহৃতকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতার করে। টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহআলম বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের গাজীপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ