
মোঃ কবির হোসেন, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গহরদী গ্রামের হাবিবুল্লার ছেলে জায়নাল দেওয়ান (৩৫) একজন প্রতিষ্ঠিত কাপরের ব্যবসায়ী। মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় জয়নাল দেওয়ান এর চোখ তুলে ফেলে মাদক ব্যবসায়ী গহরদী গ্রামের মৃত হরযত আলী ওরফে পছা মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী মনির শিকার এলাকাবাসী জানায় মাদক ব্যবসায়ি মনির শিকার ও তার সন্ত্রাসী বাহিনী কয়েক বছর যাবৎ এলাকায় মাদক ব্যবসা ও চাঁদাবাজি সহ ভিবিন্ন প্রকার অসামাজিক কার্যকলাপের সাথে জরিত তাদের বিরুদ্ধে কেও ভয়ে মুখ খুলতে পারেনা তাদের রমরমা মাদক ব্যবসার অন্তরালে রয়েছে প্রভাবশালীদের হাত গত ২১-০২-২০২ তারিখে জয়নাল দোওয়া এলাকাবাসীর সিদ্ধান্তে একালাবাসীদের সাথে নিয়ে মাহমুদপুর ইউনিয়নের গহরদী এলাকায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এক মানব বন্ধন করেন।
তারই রেশ ধরে আক্রমনের শিকার হন জয়নাল গত ২২-০২-২০২২ তাকিখে আড়াইহাজার উপজেলার কালিবাড়ী বাজারের গদি থেকে বাড়ি ফেরার পথে দেওয়ান বাড়িতে আসলে মনির শিকার ও তার সন্ত্রাসী বাহিনী নিয়ে জয়নাল দেওয়ানকে আটক করে দেশীয় অস্র দিয়ে তার চোখ তুলে ফেলে মনির শিকার ও তার বাহিনী। এমসয় আহত জয়নাল দেওয়ানের ডাকচিৎকারে আসপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়, পড়ে এলাকাবাসী আহত জয়নালকে উদ্ধার করে বঙ্গবন্ধু জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে সিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে
এঘটনায় জয়নালয় দেওয়ানের পরিবার আড়াই হাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আড়াই হাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসি নজরুল ইসলাম বলেন এ ঘটনায় জয়নালের পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল