হোম » সারাদেশ » সিরাজগঞ্জে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার

সিরাজগঞ্জে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : মাদক বিরোধী অভিযান চালিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ থেকে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২’র সদস্যরা। গ্রেফতারকৃতরা হলেন, কেরানীগঞ্জের ইকুরিয়া গ্রামের শ্রী জানু মজুমদারের ছেলে মিলন মজুমদার (৩০) ও মুন্সিগঞ্জের বাগড়া কাজীবাড়ী গ্রামের বজলু কাজীর ছেলে রোমান কাজী (১৯)। শনিবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে র‌্যাব-১২’র হেডকোয়ার্টারের মেজর (মিডিয়া অফিসার) এম. রিফাত-বিন-আসাদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চত করেছেন।

মেজর আরও জানান, গোপন সাংবাদের ভিত্তিতে আজ ভোর রাতে জেলার রায়গঞ্জের চাঁন্দাইকোনা বাজারের জমজম হোটেলের সামনে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারী গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের নিকট হতে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহিৃত ২ টি মোবাইল এবং নগদ ১ হাজার ৮শ টাকা জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করত ও উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!