
মোঃ কবির হোসেন, (সোনারগাঁ) নারায়ণগঞ্জঃ মেঘনা নদীর বিভিন্ন স্থানে অবৈধ মাছের ঘের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর থেকে বিকেলে ৫টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জের নৌ পুলিশ সুপার মিনা মাহমুদের নেতৃত্বে সদর নৌ থানা, বৈদ্যরবাজার, খাককান্দা, গজারিয়া ও সোনারগাঁসহ ৫টি নৌ ফাঁড়ির সহযোগিতায় মেঘনা নদীতে ২০টি অবৈধ মাছের ঘের উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানে ৫টি স্পীড বোটে ও নৌ পুলিশের ৩০জন সদস্য অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জের নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার হেলালউদ্দিন ও অফিসার ইনচার্জ মনিরুজ্জামান ও সোনারগাঁ উপজেলা মৎস কর্মকর্তা জেসমিন আক্তার। পুলিশ সুপার মিনা মাহমুদা জানান, নদীতে অবৈধ সকল ঘের উচ্ছেদ করা হবে। যারা এ সকল নদীতে ঘের নির্মান করেছে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হবে। অবৈধ ঘের উচ্ছেদ অভিযান অভ্যাহত থাকবে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান