
গাজীপুর মহানগর প্রতিনিধিঃ গাজীপুরের টঙ্গীতে অটোরিকশায় ট্রেনের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও চারজন। মধুমিতা রেলক্রসিং এলাকায় মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।আহতদের উদ্ধার করে জাতীয়
অর্থোপেডিক হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত শিশু নুরে আলম নোমান(৮) পঞ্চগড় জেলার আটোয়ারি থানার যাদবপাটি সরকার পাড়া গ্রামের তরিকুল ইসলামের ছেলে। গুরতর আহতরা হলেন, অটোরিকশার চালক মফিজুল ইসলাম(৩০), আব্দুল হাকিম(৩০)ও কিশোর নাজমুল ইসলাম(১৬)। আহত অপর ব্যক্তির(৪০) নাম-পরিচয় পাওয়া যায়নি।
টঙ্গী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক) নুর মোহাম্মদ জানান, ভোরে মধুমিতা রেলক্রসিং এলাকায় যাত্রী নিয়ে অটোরিকশাটি পার হচ্ছিল। এ সময় জয়দেবপুরগামী তুরাগ ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশু নোমান। আহতদের উদ্ধার করে প্রথমে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাদের ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ