হোম » সারাদেশ » ভৈরবে গাঁজা পাচারকালে  ৭ জন গ্রেফতার 

ভৈরবে গাঁজা পাচারকালে  ৭ জন গ্রেফতার 

এম আর ওয়াসিম, ভৈরব ( কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরব থেকে ৫২ কেজি মাদকদ্রব্য গাঁজা’সহ ৭ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা।  র‍্যাব সূত্রে জানাযায় যে গোপন সংবাদের ভিত্তিতে আজ ২২ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ৮ ঘটিকায় বিশেষ অভিযান পরিচালনাকরে  একটি আভিযানিক দল  ভৈরব থানাধীন নাটালের মোড় ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের উপর অভিযান পরিচালনা করে তদদের কে গ্রফতার করে র‍্যাব।
আটককৃত আসামীরা হলঃ ১।  মোঃ ইকবাল মিয়া(২৮), পিতা-জাহাঙ্গীর আলম, সাং-গঙ্গানগর, ২।  সাদেক মিয়া(৩৮), পিতা-আব্দুল জব্বার মিয়া, সাং-বাইসার, ৩।  শিপন মিয়া(২৯), পিতা- টুনু মিয়া, সাং- নোয়াগাঁও, ৪। মোঃ হেলাল মিয়া(৩৮), পিতা-মৃত শহিদ মিয়া, সাং- রাণীয়ারা, ৫। মোঃ মাসুম মিয়া(২৬), পিতা- শহিদ মিয়া, সাং-গঙ্গানগর, ৬। মোঃ নুর আমিন (২৪), পিতা-মৃত মদন মিয়া, সাং-বগাবাড়ী, ৭।  মোঃ দিদার হোসেন(২৫), পিতা- মৃত শহিদ মিয়া, সাং-কালতা খুরাইশার, সর্ব থানা- কসবা, জেলা- ব্রাহ্মণ বাড়িয়া।  এসময় ধৃত আসামীদের দখলে থাকা ৫২ কেজি মাদকদ্রব্য গাঁজা, ১টি  প্রাইভেটকার ১টি মাইক্রোবাস এবং মাদক বিক্রয়ের নগদ ৩৪৫০০/- টাকা উদ্ধার করে জব্দ করা হয়।
ধৃত আসামীগণ দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী  এলাকা হতে চোরা চালানের মাধ্যমে গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করেছে বলে জানান ভৈরব র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রাফি উদ্দিন মোহাম্মদ যোবায়ের।  উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে  এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বলেও জানান তিনি।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!