
টাঙ্গাইল প্রতিনিধিঃ ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স(এনসিটিএফ)টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে মহান মাতৃভাষা দিবস পালিত হয়েছে। সোমবার (২১শে ফেব্রুয়ারী)ভোরে মহান মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে টাঙ্গাইল কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন এনসিটিএফ সদস্যরা। ভাষা শহিদদের স্মৃতিচারণে টাঙ্গাইল শহরের প্রাণ কেন্দ্র নিরালা মোড়ে ছোট ছোট শিশুদের আল্পনা আঁকিয়ে দেয় ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স(এনসিটিএফ)টাঙ্গাইল জেলার সদস্যরা।
এছাড়া শহীদদের স্মরণে ভাষা শহীদদের চেতনা এবং ত্যাগ ছোট শিশুদের মাঝে জীবিত রাখার জন্য জাতীয় পতাকা বিতরণ করা হয়।সেই সাথে জনসচেতনতা বৃদ্ধি করতে জনসাধারণের মাঝে সার্জিকাল মাস্ক বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন এনসিটিএফ টাঙ্গাইল জেলার সভাপতি আব্দুল্লাহ দাউদ আলভী, হুমায়রা বিনতে হারুন, হাবিবা বিনতে হারুন, সামিয়া ইসলাম রোজা, তাহিরা তিবাত্ব তাসনিম, মাকসুদ জাহান অধোরা প্রমুখ সদস্যবৃন্দ।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক