হোম » অপরাধ-দুর্নীতি » মারাত্মক অস্ত্রশস্ত্রসহ বগুড়ায় ৫ যুবক গ্রেফতার

মারাত্মক অস্ত্রশস্ত্রসহ বগুড়ায় ৫ যুবক গ্রেফতার

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় মারাত্মক অস্ত্রশস্ত্রসহ ৫ জন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, ইশতিয়াক ইব্রাহিম ইমন (২০), সিয়াম হোসেন বাঁধন (২৫), পারভেজ পশারী রোহান (২০), আহসান হাবিব বাবুল (২০) এবং তৌহিদুল ইসলাম তানিম (২০)। পুলিশ জানায়, গ্রেফতারের সময় প্রত্যেকের নিকট থেকে ধারালো ছুরি, চাইনিজ কুড়াল, বার্মিজ চাকু, পটকা ও তিনটি মটরসাইকেল উদ্ধার করা হয়।
সোমবার দুপুরে বগুড়া পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স কক্ষে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী গণমাধ্যম কর্মীদের এ তথ্য দেন। তিনি জানান, পূর্ব পরিকল্পিতভাবে সংঘবদ্ধ অপরাধ সংগঠনের লক্ষ্যে উক্ত আসামীরা স্বশস্ত্র অবস্থায় শহরের ২১ নং ওয়ার্ডে ভাটকান্দী এলাকার একটি মেহগনি বাগানের ভিতর রোববার রাতে অবস্থান করছিল। গোপনে সংবাদ পেয়ে বগুড়া সদর থানার ওসি’র নেতৃত্বে নারুলী ফাঁড়ির পুলিশ তাৎক্ষনিকভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ ব্যাপারে বগুড়া সদর থানায় অস্ত্র ও ডাকাতির প্রস্তুতি আইনে মামলা দায়ের করা হয়েছে। ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতারকৃত আসামীদের রিমান্ডে আনা হতে পারে বলে এসপি জানান।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!