
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: সোমবার (২১ ফেব্রুয়ারি) লালমনিরহাট সরকারি কলেজের আয়োজনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও ভাষা শহিদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণে লালমনিরহাট সরকারি কলেজ-এর শহিদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইউসুফ আলী। প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান। এ সময় লালমনিরহাট সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী