হোম » সারাদেশ » নবীনগরে গাঁজা সেবনকালে রিয়া মনিসহ ৩জনকে ভ্রাম্যমান আদালতে জেল জরিমানা

নবীনগরে গাঁজা সেবনকালে রিয়া মনিসহ ৩জনকে ভ্রাম্যমান আদালতে জেল জরিমানা

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ পশ্চিম পাড়ার নিজ বসতবাড়ি হতে মাদক সম্রাজ্ঞীখ্যাত রিয়া মনিকে আটক করেছে পুলিশ। রবিবার (২০ ফেব্রুয়ারী) দুপুরে নিজ ঘরে গাঁজা সেবনকালে রিয়া মনিসহ আরো দুইজনকে আটক করা হয়। অপর দুইজন হলো ইব্রাহিম মিয়া (৩৫) এবং মহসিন মিয়া (৩০)।

পরে উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোশারফ হোসাইন এর পরিচালনায় ভ্রাম্যমান আদালতে রিয়া মনিকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং বাকি দুই জনকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডের পাশাপাশি প্রত্যেককে ২০০ টাকা করে আর্থিক জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নবীনগর থানার ওসি তদন্ত নূরে আলম, মাদক মুক্ত নবীনগর চাই সংগঠনের সভাপতি মো. আবু কাউছার, নবীনগর প্রেসক্লাব সভাপতি জালাল উদ্দিন মনির, সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফ, এস.আই মনিরুল ইসলাম, এস.আই মান্নান, এস.আই ময়নাল, এস.আই জুলহাসসহ আরো অনেকে।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন বলেন, তারা নিজেদের অপরাধ স্বীকার করায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় মাদক সম্রাজ্ঞী রিয়া মনিকে ৬ মাসের,মহসিনকে এবং ইব্রাহিমকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। তাদের কাছ থেকে পাওয়া মাদক গাঁজা ধ্বংস করা হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!