হোম » সারাদেশ » বগুড়ার কাহালুর পাইকড় ইউনিয়ন পরিষদে দোয়া মাহফিল অনুষ্ঠাত

বগুড়ার কাহালুর পাইকড় ইউনিয়ন পরিষদে দোয়া মাহফিল অনুষ্ঠাত

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: রোববার (২০ই ফেব্রুয়ারি) দুপুরে বগুড়ার কাহালুর পাইকড় ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান ও সকল সদস্যদের আয়োজনে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ। দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাইকড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পাইকড় ইউনিয়ন পরিষদের পরপর ২ বারের চেয়ারম্যান মো. মিটু চৌধুরী।
 দোয়া মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো. হেলাল উদ্দিন কবিরাজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রশিদ, রওশন আকতার, কাহালু উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মানিক উদ্দিন কবিরাজ, পাইকড় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেক, কাহালু পৌরসভার কাউন্সিলর আছমা বেগম।
   অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পাইকড় ইউনিয়ন পরিষদের সচিব তাজুল ইসলাম, পাইকড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিটু চৌধুরীর সহর্ধমিনী নিলুফা ইয়াসমিন (নিপা), কাহালু উপজেলা মৎস্যজীবি লীগের যুগ্ম আহবায়ক ছানোয়ার হোসেন, উপজেলা তাঁতীলীগের সভাপতি শাহিন ফকির, সাধারণ সম্পাদক বাবু কবিরাজ, আওয়ামীলীগনেতা ময়নুল ইসলাম বিপ্লব, আলহাজ্ব মোহাম্মাদ আলী, সৈয়দ আলী, সরোয়ার কাজী, বজলার রহমান, পাইকড় ইউ পি সদস্য হালিমা বেগম, নাজমা বিবি, জাকিয়া সুলতানা, মানিক উদ্দিন, আলীনুর আহসান পাপ্পু, হারুনুর রশিদ, আব্দুল হাকিম, হায়দার আলী, খোরশেদ আলম, মোজাম্মেল হক মুন্সি, বাবুর আলী প্রমূখ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!