
মোঃ ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশুদের চিত্রাংকন, হাতের সুন্দর লেখা, রচনা লিখন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গতকাল রোববার জেলা সরকারি গণগ্রন্থাগারে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী জেলা শাখার আয়োজনে প্রতিযোগিতা চলাকালীন প্রতিযোগিতার আহবায়ক জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদী আলীর তত্ত¡াবধানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কাদিমুল ইসলাম যাদু, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাপস দেবনাথ, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার জাকির হোসেন ইমন, অমল টিক্কুসহ অন্যান্যরা। প্রতিযোগিতায় পৌর শহরের বিভিন্ন বিদ্যালয়ের ১ম থেকে ১০ম শ্রেণীর প্রায় ৩শতাধিক শিশু অংশগ্রহন করে।

আরও পড়ুন
ধুনটে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় এক আসামি গ্রেপ্তার
নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নের নতুন প্রত্যয়
ব্যাংক চেক-সংক্রান্ত মামলায় হয়রানি রোধে আইন সংস্কারের দাবি, সরকারের দৃষ্টি আকর্ষণ