
এস আর নিরব যশোরঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে ২ কেজি গাঁজা সহ আরিফ হোসেন (২৩) ও ওলিয়ার রহমান (২৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। রবিবার (২০ ফেব্রুয়ারী) ভোর রাতে বেনাপোল পোর্ট থানার বোয়ালীয়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। আটক আরিফ বেনাপোল পোর্ট থানার মানকিয়া গ্রামের আব্দুল করিমের ছেলে ও ওলিয়ার বোয়ালীয়া গ্রামের মিয়াদ আলীর ছেলে।
ডিবি জানায়, মাদক পাচারের গোপন খবরে, ডিবি যশোরের এসআই আরিফুল ইসলাম একটা চৌকস টিম নিয়ে বেনাপোল থানার বোয়ালীয়া গ্রামে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজা সহ তাদের আটক করে। উদ্ধারকৃত মালামালের মূল্য ৬০,০০০/-টাকা। এ বিষয়ে জানতে চাইলে,যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত অফিস ইনচার্জ রুপণ কুমার সরকার জানান, এ সংক্রান্তে বেনাপোল থানায় এজাহার দায়ের হয়েছে।

আরও পড়ুন
নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নের নতুন প্রত্যয়
ব্যাংক চেক-সংক্রান্ত মামলায় হয়রানি রোধে আইন সংস্কারের দাবি, সরকারের দৃষ্টি আকর্ষণ
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল