
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ বরিশাল-পিরোজপুর মহাসড়কে ঝালকাঠির রাজাপুর উপজেলার মোবারককাঠি নামক স্থানে পিরোজপুর গামী যাত্রিবাহী বাস ও বরিশাল গামী পিকআপ এর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে বাসের সুপারভাইজার দুলাল খান (৫৮) নিহত সহ কমপক্ষে ১৮ জন আহত হয়েছে। গতকাল শনিবার (১৯ ফেব্রæয়ারী) রাত ৮ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে চার জনকে আশংঙ্কাজনক অবস্থায় বরিশাল শেবাচিমে প্রেরন করা হয়েছে। অন্যদের রাজাপুর হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। রাজাপুর ফায়ার সার্ভিস আহতের উদ্ধার কাজে অংশগ্রহন করে। ঘটনাস্থল সহ হাসপাতালে আহতদের খোজ খবর নিতে ছুটে আসেন সিভিল সার্জন ঝালকাঠি, রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার সহ পুলিশের কর্মকর্তারা।

আরও পড়ুন
জামালপুরে আইনজীবী স্বামীর হাতে স্ত্রী খুন
শেরপুরে ভাড়াটিয়াকে আটকে রেখে অন্য ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: রাজশাহী নগরীতে আ’লীগ নেতাকর্মী-সহ গ্রেফতার ১৭