
মোঃ জাকির হোসেন, সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বসত বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৩টি টিনসেট ঘর ও আসবাবপত্র আগুনে পুড়ে গেছে। এ ঘটনায় কোন প্রাণহানীর ঘটনা ঘটেনি। আগুন ছড়িয়ে পড়লে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে প্রায় আধাঘন্টা চেষ্টা করে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম হয়।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় মিজমিজি কালুহাজী রোড সংলগ্ন ইঞ্জিনিয়ার আবু তাহেরের বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রতিবেশীরা জানায়, ঐ বাড়ির একটি রুমে ছোট এক শিশু কয়েলের আগুন দিয়ে খেলা করছিল। পাশেই তার মা অন্য মনস্ক হয়ে মোবাইলে কথা বলছিল। যার কারণে ঘরে আগুন লেগে যায়। ঘরে গ্যাসের সিলিন্ডার থাকায় সেখান থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ফার্মেসী দোকানের মালিক মো. শাহীন ও কাকন সিকদার জানান, হঠাৎ চিৎকার শুনে রাস্তায় এসে দেখি ঐ বাড়ির অনেক উচু পর্যন্ত আগুন দাউদাউ করে জ্বলছে। আগুন ছড়িয়ে পড়ায় আমরা সবাই ভয়ে আতঙ্কিত হয়ে পড়ি। মানুষ এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে।
আদমজী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. আশরাফুল আলম জানান, ঘটনাস্থলে গিয়ে আমাদের টিম আগুন নেভাতে সক্ষম হয়েছে। অগ্নিকাণ্ডে ৩টি ঘরের আসবাবপত্রসহ প্রায় ৩ লক্ষ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন তিনি।
SSS###

আরও পড়ুন
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান