
মোঃআবদুল মুনাফ পিন্টু: দৈনিক মানবকন্ঠের সিনিয়র ষ্টাফ রিপোর্টার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যকরি কমিটির নির্বাচিত সদস্য ছলিম উল্যাহ মেজবাহকে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে ১৬ ফেব্রুয়ারি বুধবার সকালে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন মাসিক বিনোদন তারকার প্রধান সম্পাদক ও ব্যাংকার মিজানুর রহমান হিরো।
আরও উপস্থিত ছিলেন দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন মালদার, সহ সভাপতি জসিম উদ্দিন ফরায়েজী, সাধারণ সম্পাদক আবদুল মুনাফ পিন্টু, যুগ্ন সাধারণ সম্পাদক দেওয়ান মো. ইকবাল, কোষাধ্যক্ষ শাখাওয়াত হোসেন টিপু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জুলফিকার আলম, দপ্তর ও প্রচার সম্পাদক সুমন পাটোয়ারি, কার্যকরি সদস্য জিয়াউল হক পিন্টু, গোলাম নবী শিপন প্রমূখ।
এ সময় দাগনভূঞার কৃতি সন্তান সিনিয়র সাংবাদিক ছলিম উল্যাহ মেজবাহর সাথে রিপোর্টার্স ইউনিটির দাযিত্বরত সাংবাদিকদের সমসাময়িক বিষয়ে মত বিনিময় করেন। পাশাপাশি রিপোর্টার্স ইউনিটিকে সঠিক বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে দায়িত্ব পালনে উপস্থিত সবার সাফল্য কামনা করেন তিনি।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া