
এম হিরন প্রধান : মহাখালী মডেল হাই স্কুলের নবগঠিত ম্যানেজিং কমিটি ২০২২-এর পরিচিতি ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত।স্কুলের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় স্কুলের প্রধান শিক্ষক মো: ফিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কুল কমিটির সভাপতি মজিবুর রহমান।
১৬ ফেব্রুয়ারী বুধবার মহাখালী মডেল হাই স্কুলের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, সভাপতি মো: মজিবুর রহমান। শিক্ষক প্রতিনিধি ড. শফিকুল ইসলাম, মোহাম্মদ সাইফুল ইসলাম। সংরক্ষিত শিক্ষক মহিলা প্রতিনিধি ফজিলাতুন নেছা। অভিভাবক প্রতিনিধি আবুল মোতালিব মাহমুদ, মো: শাহ কামাল। সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি * মোসা: কাকলী। সহকারি প্রধান শিক্ষক খন্দকার আনজুমান আরা, খিলগাঁও মডেল স্কুলের সিনিয়র শিক্ষক- দিলরুবা বেগম, সিনিয়র শিক্ষক জিয়াউল হক, রহিমা আকতার।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অভিভাবক প্রতিনিধি সদস্য মো: আনোয়ার হোসেন, মো: আসাদ মিয়া। সিনিয়র শিক্ষক অমর চন্দ্র দত্ত, মো: দেলোয়ার হোসেন, রুকসানা খাতুন, হুমায়ুন কবির চৌধুরী, মো: মামুন মিয়া, নাজমুল হোসেন, সিরাজুম মুনিরা, শামীমা আফরোজ, মো: আনিছুর রহমান, মো: ইসাহাক আলী, রাজিয়া সুলতানা, জাবিদ আল মুয়াজ, নাহিদা আক্তার, শারমিন আক্তার, নুপুর আক্তার, মো: শিহাবুল ইসলাম, মো: আনিসুর রহমান।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মো: আশরাফুল আলম, মোসা: রাশিদা, মো: নাঈম হোসেন, কোহিনুর বেগম, মো: নজরুল ইসলাম, মো: সুমন ও বেগম। অনুষ্ঠানের শুরুতেই নবনিযুক্ত সভাপতি ও সদস্যদের ফুলের তোড়া দিয়ে বরণ করেন। এসময় শিক্ষক, অভিভাবক, ছাত্র/ছাত্রী কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।
একই অনুষ্ঠানে ক্রেষ্ট দিয়ে বিদায় জানানো হয় শরীর চর্চা শিক্ষক ফজিলাতুন নেছাকে। সিনিয়র শিক্ষক সাইফুল ইসলাম এর উপস্থাপনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাজী হুমায়ুন কবির চৌধুরী। মোনাজাত পরিচালনা করেন, ড. মো: শফিকুল ইসলাম।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল