
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার ধুনটে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩,শত গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৫ই ফেব্রুয়ারি রাত্রি ২২:৪৫ ঘটিকার সময় মাদক বিরোধী অভিযান চালিয়ে ধুনট থানার এসআই মোঃ মনজুরুল মোরশেদ ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের কুঠিবাড়ি গ্রামের শ্রী: রতন কমকারের ছেলে শী: সুশান্ত কর্মকার (৩৫)কে তাহার নিজ বসত বাড়ী থেকে ৩,শত গ্রাম গাঁজা সহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত আলামত সহ থানায় এসে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১৯(ক) মামলা দায়ের করে বুধবার সকালে বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
জামালপুরে আইনজীবী স্বামীর হাতে স্ত্রী খুন
শেরপুরে ভাড়াটিয়াকে আটকে রেখে অন্য ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: রাজশাহী নগরীতে আ’লীগ নেতাকর্মী-সহ গ্রেফতার ১৭