
এম আর ওয়াসিম, ভৈরব(কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ আলফা ইসলামী লাইফ ইনসিওরেন্স কো. লি.-এর বীমা গ্রাহক কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের আলালপুর গ্রামের জেসমিন আক্তার এর মৃত্যুতে নমিনী তার স্বামী আব্দুল কাদিরকে ৫৮ হাজার টাকার মৃত্যু-দাবি চেক হস্তান্তর করা হয়েছে। আজ সকাল ১১ টায় ফরিদপুর ইউনিয়ন পরিষদের সামনে আলফা ইসলামী লাইফ ইনসিওরেন্স কোঃ লিঃ ভৈরব সেলস অফিস এর আয়োজনে আনুষ্ঠানিকভাবে এ চেক হস্তান্তর করা হয়। বীমা গ্রহক জেসমিন আক্তার ৬০ হাজার টাকার বীমা করেছিলো। তার মৃত্যুতে বীমা অংক ও প্রাপ্য সুবিধা সহ মোট ৫৮ হাজার টাকার চেক দেওয়া হয়।
ফরিদপুর ইউনিয়ন পারিষদ থেকে এ চেক হস্তান্তর অনুষ্ঠানে ভৈরব ব্রাঞ্চ ইনচার্জ সেলিম আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- ফরিদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস.এম. আজিজউল্ল্যাহ, বিশেষ অতিথি ছিলেন সেলস ম্যানেজার আব্দুল মুমিন ভূঁইয়া, আরও উপস্থিত ছিলেন রামদি ইউনিয়ন পরিষদ সচিব মো: বিল্লাল মিয়া,ইউনিট ম্যানেজার আব্দুলাহ আল মামুন,ইউনিট ম্যানেজার নেভী আহম্মেদ কবিতা সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি