হোম » সারাদেশ » নারায়নগঞ্জের যৌতুক না পেয়ে স্ত্রীর হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করলেন স্বামী

নারায়নগঞ্জের যৌতুক না পেয়ে স্ত্রীর হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করলেন স্বামী

মোঃ জাকির হোসেন :: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র‌্যাব-১১ এর কার্যালয় এক সংবাদ সম্মেলনে জানান, নারায়ণগঞ্জের ফতুল্লার ভূইগড় এলাকায় যৌতুকের টাকা না দেয়ায় স্ত্রীকে হাত-পা বেধে পাষন্ড স্বামী চাপাতি দিয়ে হাতের কব্জি কেটে হাত থেকে বিছিন্ন করে ঘরে তালা দিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় স্বামী মো. রফিক (৩১) কে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব-১১ আরে অধিনায়ক (সিও) লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

মামলার বরাত দিয়ে তিনি বলেন, প্রায় দেড় বছর আগে গ্রেফতার রফিকের সঙ্গে ভুক্তভোগী নারীর বিয়ে হয়। বিয়ের পর রফিক ব্যবসার জন্য স্ত্রীর কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। গৃহবধূ তার বাবার বাড়ি থেকে এক লাখ টাকা এনে দিলেও আরও এক লাখ টাকার জন্য রফিক প্রায়ই স্ত্রীকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে আসছিলেন। একপর্যায়ে যৌতুকের টাকা না পেয়ে মারধর করে রফিক স্ত্রীকে বাবার বাড়ি পাঠিয়ে দেন।

র‌্যাব কর্মকর্তা আরও বলেন, রফিকের শ্বশুর পুনরায় যৌতুকের টাকা দেওয়ার আশ্বাস দেন। তাই গত ডিসেম্বরে এক মাস আগে রফিক স্ত্রীকে পুনরায় ফতুল্লায় ভাড়া বাসায় নিয়ে আসেন। কিন্তু যৌতুকের টাকা না পাওয়ায় চর ১৫ জানুয়ারি সন্ধ্যায় রফিক ধারালো চাপাতি দিয়ে তার স্ত্রীর ডান হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে ফেলেন।

তানভীর মাহমুদ বলেন, ঘটনার পর রফিক তার স্ত্রীকে বাসায় তালাবদ্ধ করে পালিয়ে যান এবং গ্রেফতার এড়ানোর জন্য দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করেন।

এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর ভাই বাদী হয়ে ১৯ জানুয়ারি নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে র‌্যাব-১১ ও র‌্যাব-৭ যৌথ অভিযান চালিয়ে চট্টগ্রামের হালিশহর থানা এলাকা থেকে অভিযুক্ত রফিককে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার রফিক ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তাকে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। ‍sss

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!