
রবিউল হাসান লায়ন: জামালপুর প্রেসক্লাবের সহ-সভাপতি, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও দৈনিক ভোরের কাগজের জেলা প্রতিনিধি সাংবাদিক মরহুম দুলাল হোসাইনের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এ শোকসভার আয়োজন করা হয়। জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় শোকসভায় সাংবাদিক মরহুম দুলাল হোসাইনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার প্যানেল মেয়র ফজলুল হক আকন্দ, দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি মোস্তফা মনজু, সময় টিভির জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, দৈনিক আলোচিত জামালপুরের নির্বাহী সম্পাদক সাযযাদ আনসারী, দৈনিক মুক্ত আলোর সম্পাদক নূরুল আলম সিদ্দিকী, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি সুশান্ত দেব কানু,
এসএ টিভির জেলা প্রতিনিধি ফজলে এলাহী মাকাম, সাংবাদিক মরহুম দুলাল হোসাইনের বড় ছেলে সাইমুম সিব্বির শোভন ও ছোট ছেলে সানজিদ সাব্বির শাকিল প্রমুখ। শোকসভায় জামালপুর প্রেসক্লাবের কর্মকর্তা, সদস্যবৃন্দ ও সহযোগী সদস্যবৃন্দসহ তার শোভাকাঙ্খীরা অংশ নেয়। এ সময় সাংবাদিক নেতারা মরহুম দুলাল হোসাইনের অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পরে তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন আল জামিয়াতুল হাবিবিয়া কওমী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হোসেন আলী।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২