
সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের আষাঢ়িয়ারচর এলাকায় ২১ হাজার ৩শ ৫০পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারকৃতদের সোনারগাঁ থানায় মামলা দায়ের করে হস্তান্তর করেছে র্যাব। গ্রেপ্তারকৃতরা হলো-চট্টগ্রামের চান্দগাঁও থানার সিরাজ কলোনী এলাকার কবির আহম্মেদের ছেলে মো. সেলিমউদ্দিন ও কক্সবাজারের উখিয়া থানার কুতুপালং ৫নং ক্যাম্পের মৃত মুজাহারের স্ত্রী ছোহরা খাতুন। এসময় তাদের নিকট থেকে ২ হাজার ৪৫০ টাকা এবং দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব-১১ কোম্পানি কমান্ডার একে এম মুনিরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাঢ়িয়ার চর এলাকায় বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করে তাদের ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন
জামালপুরে আইনজীবী স্বামীর হাতে স্ত্রী খুন
শেরপুরে ভাড়াটিয়াকে আটকে রেখে অন্য ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: রাজশাহী নগরীতে আ’লীগ নেতাকর্মী-সহ গ্রেফতার ১৭