
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে (৪৫) পঁয়তাল্লিশ গ্রাম গাঁজাসহ লিটন মন্ডল (৩৮) নামে ১জন কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
থানা সুুত্রে জানাযায়, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ এর দিক নির্দেশনায় এসআই চান মিয়া, এএসআই আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ৭ফেব্রুয়ারি (সোমবার) বিকাল ৫টার দিকে নন্দীগ্রাম পৌর এলাকার পৌর কেন্দ্রীয় কবরস্থানের পুকুর ঘাট থেকে মোট ২৫ পুড়িয়া ওজন (৪৫) পঁয়তাল্লিশ গ্রাম গাঁজাসহ ২নং সদর ইউনিয়নের বিজয়ঘট গ্রামের মোঃ আব্দুর রাজ্জাকের ছেলে আসামী মোঃ লিটন মন্ডল (৩৮) কে গ্রেফতার করে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, উল্লেখিত আসামি ইতিপূর্বে চারবার মাদকসহ গ্রেপ্তার হয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ হয়েছিল।
উল্লেখিত ঘটনা সংক্রান্তি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি নিয়মিত মামলা রুজু হয়েছে। ৮ই ফেব্রুয়ারি (মঙ্গলবার) আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২