হোম » Uncategorized » ভৈরবে জমি দখলদার বিরুদ্ধে প্রতিবাদ সভাও মানববন্ধন

ভৈরবে জমি দখলদার বিরুদ্ধে প্রতিবাদ সভাও মানববন্ধন

এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ ভৈরবে ভূয়া ওয়ারিশ সনদ দিয়ে জমি দখলদারের খোকননের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেন ভূক্তভূগি তোফাজ্জল আলম উজ্জলসহ এলাকাবাসী। আজ মঙ্গলবার সকাল ১১ টায় পৌর শহরের জগনাথপুর এলাকার কমলার মোড়ে অনুষ্ঠিত এসভা ও একটি মানববন্ধন হয়। এসভা ও মানববন্ধেনে উপস্থিত ছিল প্রায় শতাধিক এলাকাবাসী। প্রতিবাদ সভায় এলাকার আনোয়ার হোসেন, সাবেক কাউন্সিলর আশরাফ আলীসহ ভুক্তভূগী শতাধিক লোক উপস্থিত ছিলেন।

ভূক্তভূগি তোফাজ্জল আলম উজ্জল প্রতিবাদ সভায় তার লিখিত বক্তব্যে বলেন, এলাকার ছোবেদ আলীর স্ত্রী ফুলমত নেছার পুত্র গফুর মিয়ার ওয়ারিশ গংদের কাছ থেকে জগনাথপুর মৌজার ২৬ শতক ভূমি ক্রয় করি আমি। কিন্ত ভূমি দস্যু আরিফুর রহমান খোকন ছোবেদ আলীর দ্বিতীয় স্ত্রী কুলসুমকে প্রথম স্ত্রী সাজিয়ে চক্রান্তের মাধ্যমে ভূয়া ওয়ারিশ দেখিয়ে সম্পত্তিটি দখল করতে চায় আরিফুর। সে ভূমি অফিসে ভূমিটি খারিজ করতে চেষ্টা করছে। এলাকার কাউন্সিলর ফজলুর রহমানকে ম্যানেজ করে ভূয়া ওয়ারিশ দেখিয়ে আমার জমিটি দখল করতে খারিজে বাধা সৃষ্টি করছে আরিফুর। এলাকার অসংখ্য সাধারণ নিরীহ মানুষের জায়গা জমি কাউন্সিলর ফজলুর রহমান ভূয়া সনদে ওয়ারিশান কাগজে কিনে দখল করেছে বলে তার অভিযোগ। এই হয়রানী থেকে বাঁচতে তিনি সরকারের কর্তৃপক্ষের সহযোগীতা কামনা করেছেন প্রতিবাদ সভায়।

এবিষয়ে আরিফুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি, তোফাজ্জল আলমের অভিযোগ খন্ডন করে বলেন, আমি তাদের ভূমি দখল করেনি। বরং তারা আমার কেনা সম্পত্তি জোর করে কৌশলে খারিজ করে দখল করতে অপচেষ্টা চালাচ্ছে। কুলছুমের বৈধ সম্পত্তি আমি কিনেছি। তারা আমার কেনা সম্পত্তি দখল ছাড়ছেনা। এবিষয়ে আমিও গত বৃহস্পতিবার এলাকায় তাদের বিরুদ্ধে প্রতিবাদ সভা মানববন্ধন করেছি। একারনে তারা আজ পাল্টা প্রতিবাদ সভা মানববন্ধন করা হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!