হোম » সারাদেশ » ঈদগাঁওতে ২ লাখ ৭৪ হাজার ইয়াবাসহ পাচারকারী আটক

ঈদগাঁওতে ২ লাখ ৭৪ হাজার ইয়াবাসহ পাচারকারী আটক

ঈদগাঁও উপজেলা প্রতিনিধি : কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ থেকে ২ লক্ষ ৭৪ হাজার ইয়াবাসহ হাসান (৫৪) নামে এক মাদক পাচারকারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় জব্দ করা হয়েছে ইয়াবা বহনকারী একটি সিএনজিও। রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার আওলিয়াবাদ গ্রামে এ অভিযান চালিয়ে পাচারকারীসহ ইয়াবা আটক করা হয়। আটক হাসান ওই এলাকার চাঁদ মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ সাইফুল আলম। তিনি জানান, আটক হাসানের বসতবাড়িতে ইয়াবা মজুতের সংবাদে তল্লাশি চালানো হয়। হাসানের দেখানো মতে ঘরের ভিতরে মাটির নীচে বিশেষ কৌশলে প্লাস্টিকের ড্রামে লুকানো এয়ার টাইট পলি ব্যাগ এবং স্কচটেপে মোড়ানো ২ লাখ ৭৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত চক্রের সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান ডিবির এই কর্মকর্তা।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!