হোম » সারাদেশ » বগুড়ার ডিবি পুলিশের মাদক অভিযানে ৫০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১

বগুড়ার ডিবি পুলিশের মাদক অভিযানে ৫০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম সেবা মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব আলী হায়দার চৌধুরী বিপিএম এর তত্ত্বাবধায়নে  বগুড়া ডিবি অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে  ডিবি পুলিশের টিম মাদকবিরোধী অভিযানে ৫০০ গ্রাম হেরোইনসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (৬ই ফেব্রুয়ারি) ১১.৩০ ঘটিকার সময় বগুড়া সদর থানার ঝোপগাড়ী দক্ষিণপাড়া নামক স্থানের নাহার সিএনজি ফিলিং স্টেশনের দক্ষিণ পাশে সোহেল ট্রান্সপোর্ট এর সামনে ফাঁকা জায়গায় হইতে ৫০০ গ্রাম হেরোইনসহ  মাটিডালী কালিবালা গ্রামের মোঃ কলিম উদ্দিন খন্দকার এর ছেলে মোঃ সোলায়মান (৩৩), কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বগুড়া জেলার সদর থানায় মামলা রুজুপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!