
মোঃ মাসুদ রানা রাশেদ: বুধবার (২ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় লালমনিরহাটের সোনালী ব্যাংক লিমিটেড মহিষখোচা শাখা চত্ত্বরে সোনালী ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল অফিস কুড়িগ্রামের আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দুঃস্থ ও অসহায় শীতার্ত দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক লিমিটেড মহিষখোচা শাখার প্রিন্সিপাল অফিসার খাইরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল অফিস কুড়িগ্রামের ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) ওয়াহেদুন নবী। বিশেষ অতিথি ছিলেন মহিষখোচা স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল সারওয়ার আলম, মহিষখোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোছাদ্দেক হোসেন চৌধুরী। এ সময় সোনালী ব্যাংক লিমিটেড মহিষখোচা শাখার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, দুঃস্থ ও অসহায় শীতার্ত দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া