
মারুফ বিল্লাহ রুবেল , শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ মানবতার কল্যাণ ফাউন্ডেশন এর শ্যামনগর উপজেলা শাখার পুনরায় নতুন কমিটির অনুমোদন দেয়া হয়েছে। মানবতার কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান জি এম সৈকত গত ১ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল ৫ টায় আব্দুল রহিম কে সভাপতি ও কৃষিবিদ কৃষ্ণপদ পরামান্যকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন।
শ্যামনগর উপজেলা শাখার নতুন কমিটির সদস্যরা হলেন- সভাপতি আব্দুল রহিম, সহ-সভাপতি আশরাফ, সাধারণ সম্পাদক কৃষিবিদ কৃষ্ণ পদ পরমান্য, অর্থ সম্পাদক শেখ রাজু, কার্য নির্বাহী সদস্য সামিউল ইসলাম (মন্টি), অনাথ মন্ডল, উৎপল মন্ডল, সাধারণ সদস্য হাবিবুল্লাহ, মিজান গাজী, আবু রাসেল,সাধন কুমার পরমান্য,রবিউল ইসলাম,ইকলিমা (তুলি), সোনিয়া পারভীন, সম্রাট মন্ডল।
মানবতার কল্যাণ ফাউন্ডেশন বর্তমানে ৪টি বিভাগ, ১৫ টি জেলা ও অসংখ্য উপজেলাতে কমিটি বিদ্যমান থেকে মানবিক কার্যক্রম অব্যাহত রয়েছে ।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান