হোম » সারাদেশ » বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজা ও একটি মোটর সাইকেলসহ গ্রেফতার ১

বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজা ও একটি মোটর সাইকেলসহ গ্রেফতার ১

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম সেবা মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে  বগুড়া ডিবি অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্ব্যে  মাদকবিরোধী অভিযানে ৩ কেজি গাঁজা ও ১টি মোটর সাইকেল সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বগুড়া ডিবির একটি টিম (১ ফেব্রুয়ারি) ২৩.০৫ ঘটিকার সময় বগুড়া জেলার আদমদীঘি থানার আদমদীঘি হইতে আবাদ পুকুরগামী রাস্তায় ইসলাম নগর পাল্লার রাস্তা মোড় বাপ্পি স্টোরের সামনে পাঁকা রাস্তার উপর হইতে ০৩ কেজি গাঁজা ও গাঁজা পরিবহন কাজে ব্যবহৃত ০১টি মোটর সাইকেলসহ আসামী ১। মোঃ মামুন হোসেন ওরফে গাজী মামুন (৩৫), পিতা মৃত আঃ আজিজ, সাং পার নওগাঁ দক্ষিণপাড়া (ঢাকা বাসষ্ট্যান্ড) থানা নওগাঁ সদর, জেলা নওগাঁকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া আদমদীঘি থানায় মামলা রুজু  পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে। প্রকাশ থাকে যে, আসামী মামুন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। ইতিপূর্বে তার নামে ১০টি মাদক মামলা রহিয়াছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!