
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে সাহায্য তুলে আগুনে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারের মাঝে দুই বান করে ঢেউটিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার জামালপুর পাইকপাড়া গ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকদের মাঝে ঢেউটিন বিতরণ করেন ফান্ড উদ্দ্যোগক্তা স্থানীয় খুরশেদ আলম। এ সময় উপস্থিত ছিলেন, জামালপুর ইউপির সাবেক চেয়ারম্যার দবিরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য আমিনুল ইসলাম হিরু, পল্লী বিদ্যুৎ ঠিকাদার তৈবুর রহমান, সমকাল সুহৃদ সমাবেশের উপদেষ্টা রেজাউল ইসলাম রন্টু, সমাজ সেবক আল মানুন, জুয়েল চৌধূরী, বদিউল আলম, ইলিয়াস আলী প্রমূখ।
ক্ষতিগ্রস্ত বুধু মোহাম্মদ বলেন, আগুনে সব কিছু ছাই হয়ে গেছে। মানুষ বিভিন্ন ভাবে সহযোগিতা করছেন। এখন পর্যন্ত যা পেয়েছি ঘরের টিন সব চেয়ে মূল্যবান। এখনও খোলা আকাশের নীচে দিনরাত পার করছি। স্থানীয়দের সহযোগিতায় বাঁশের ব্যবস্থা হয়েছে। এখন টিন দিয়ে ঘরের কাজ শুরু করব। আরও কিছু টিনসহ ঘর তৈরীর মালামাল প্রয়োজন। আশা করি সকলের সহযোগিতায় তা পূরণ হবে।
টিন বিতরণের উদ্দ্যোক্তা স্থানীয় সমাজ সেবক খুরশেদ আলম বলেন, অসুস্থ্য শরীর নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরে ২৮ বান টিনের ব্যবস্থা করেছি। অনেকে সহযোগিতা করেছেন। ক্ষতিগ্রস্তদের মাঝে টিন বিতরণ করা হয়েছে। তাদের আরও অনেক কিছুর প্রয়োজন।
উল্লেখ্য গত ১৯ জানুয়ারি রাতে সদর উপজেলার জামালপুর পাইপাড়া গ্রামে আগুনে ১৪ টি পরিবারের ৫০ টিরও বেশি টিনসেড ঘর, গরু, ছাগল, হাঁস, মুরগি, ধান-চাল, বই-খাতা, নগদ অর্থসহ প্রয়োজনীয় আসবাবপত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এছাড়াও আরও ক্ষতিগ্রস্ত হয়েছে ৫ টি পরিবার। অগ্নিকান্ডের ঘটনায় কমপক্ষে ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তাদের।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা