
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ মৃত সন্তানকে নিয়ে বাড়ি ফেরার পথে বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় মা রোজিনা খাতুন (২৫) নিহত হয়েছেন। গত ২৯ শে জানুয়ারি (শনিবার) দিবাগত রাত আনুমানিক ১টায় বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম মহিলা কলেজের সামনে দুর্ঘটনাটি ঘটে। নিহত রোজিনা খাতুন নাটোর জেলার সিংড়া উপজেলার বিনাহার (মাড়িয়া) গ্রামের মোঃ আব্দুস সালামের স্ত্রী।
প্রাপ্ত তথ্যে জানা যায়, রোজিনা খাতুন প্রসব বেদনা নিয়ে শনিবার সন্ধ্যায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি হন। রাতে সেখানে রোজিনা মৃত ছেলে সন্তান প্রসব করেন। মৃত সন্তান নিয়ে স্বামী-স্ত্রী বাড়ি ফেরার জন্য সিএনজিচালিত অটোরিকশাযোগে নন্দীগ্রামে পৌঁছেন। এরপর নন্দীগ্রাম থেকে রাত ১টার দিকে তারা ব্যাটারিচালিত রিকশাযোগে বাড়ি ফিরছিলেন। নন্দীগ্রাম মহিলা কলেজের সামনে রোজিনা খাতুন অটোরিকশা থেকে মহাসড়কে পড়ে গেলে পেছন থেকে নাটোরগামী একটি ট্রাক তাকে দ্রুত চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই রোজিনা খাতুন মারা যান।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২