হোম » সারাদেশ » জামালপুরে পল্লী বিদ্যুৎ সমিতির ৩১তম বার্ষিক সদস্য সভা অনুষ্ঠিত

জামালপুরে পল্লী বিদ্যুৎ সমিতির ৩১তম বার্ষিক সদস্য সভা অনুষ্ঠিত

রবিউল হাসান লায়নঃ “ শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ” এই স্লোগানকে সামনে রেখে জামালপুরে বেলটিয়ায় পল্লী বিদ্যুৎ সমিতির ৩১তম বার্ষিক সদস্য সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে অনলাইনে এ বার্ষিক সদস্য সভার আয়োজন করা হয়। জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি পরিচালনা বোর্ডের সভাপতি মো. ফারুকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত বার্ষিক সদস্য সভায় উপস্থিত ছিলেন জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. আলমগীর, ডিজিএম (কারিগরি) মো. আকরাম হোসেন, নুরুল হুদা, এজিএম (প্রশাসন) মো. দেলোয়ার হোসাইন, এজিএম (ইএন্ডসি) মো. শফিকুল ইসলাম, এজিএম (অর্থ) মো. কামরুল ইসলাম, এজিএম (সদস্য সেবা) প্রকৌশলী মো. আরিফ আহমেদ, সমিতির পরিচালনা বোর্ডের সহ-সভাপতি মো. হামিদুর রহমান, সদস্য সচিব মোহাম্মদ মজিদুল আলম, পরিচালক মো. মাহফুজুল আলম বাবলু, ডাটা এন্ট্রি অপারেটর নাঈমা সিদ্দিকা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জাতীয় সম্পদ বিদ্যুতের অপচয় রোধে ট্রান্সফরমান চুরি রোধে গ্রাহকদের সতর্ক থাকতে হবে। এ জন্য গ্রাহকদের মৌসম শেষে ট্রান্সফরমার নামিয়ে রাখার পরামর্শ দেন তারা। এ সময় সেরা গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারীদের মাঝে লটারি ড্র এর পর্ব এবং পুরস্কার বিতরণ করা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!