
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে মাদক নির্মূূল কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার বন্দবেড় ইউনিয়নের খনজনমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে বন্দবেড় ইউপি চেয়ারম্যান ও বীরমুক্তিযোদ্ধা আব্দুল কাদের এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে মাদক প্রতিরোধে নিজেরা করি এনজিওর সাবেক নির্বাহী পরিচালক ও বীরমুক্তিযোদ্ধা মহির উদ্দিনকে আহ্বায়ক করে একটি মাদক নিমর্ূল কমিটি গঠন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, ফজলুল হক মনি, বীরমুক্তিযোদ্ধা হযরত আলী, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু বক্কর মাস্টার, শহিদুল ইসলাম মন্ডল, ইউনিয়ন যুবলীগের সভাপতি সামছুদ্দোহা, আওয়ামীরীগের ওয়ার্ড সভাপতি আবুল কাশেম ফকির, সোনাভরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী ও সাংবাদিক সাইফুল ইসলাম প্রমূখ।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান