
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ মঙ্গলবার (২৫ই জানুয়ারি) বিকেলে বগুড়া পৌরসভার ১৭ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্য়ালয়ের সামনে ৩’শত গরীব ও শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ ইকবাল হোসেন রাজু। আলহাজ্ব আব্দুল মান্নান প্রামানিক ও তাঁর ভাইদের অর্থায়নে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন গরীব, অসহায় শীতার্থ মানুষের শীত নিবারণে স্ব-স্ব এলাকার বিত্তবানদের এগিয়ে আসা উচিৎ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব দেমুল ইসলাম বাবুল, আলহাজ্ব লুৎফর রহমান, আবু সাইদ প্রমুখ। অনুষ্ঠানে সাস্থ্যবিধি মেনে সুশৃঙ্খল ভাবে শীতবস্ত্র বিতরণ করা হয়।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান