হোম » সারাদেশ » পোরশায় মাইক্রো বাস ও দোলনা মুখোমুখি সংঘর্ষে চারজন আহত

পোরশায় মাইক্রো বাস ও দোলনা মুখোমুখি সংঘর্ষে চারজন আহত

এম আই হোসেন পোরশাঃ পোরশার গাংগুরিয়া হাই স্কুল গেটের সামনে সারাইগাছি সাপাহার রোডে মাইক্রোবাস ও ব্যাটারি চালিত দোলনা মুখোমুখি সংঘর্ষে চারজন আহত। গতকাল রবিবার সন্ধ্যা ছয়টায় পোরশা উপজেলার গাংগুরিয়া উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে সারাইগাছি সাপাহার রোডে এ সংঘর্ষ হয়। স্থানীয় সূত্রে জানা যায় সাপাহার অভিমুখে রবিউল ইসলাম ড্রাইভার হয়ে তার নিজ গাড়ী চালিয়ে যাচ্ছিলেন এবং সারাইগাছি অভিমুখে ব্যাটারি চালিত দোলনা টি ৩ জন যাত্রী নিয়ে আসছিলেন।

পাশে এক মোটরসাইকেল কে সাইড দিতে গিয়ে সংঘর্ষ ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। ঘটনাস্থলে দোলনা ড্রাইভার সহ ৩ জন যাত্রী আহত হন। এবং মোসাঃ মোমেনা খাতুন (৬৫) নামে এক যাত্রী আশঙ্কাজনক বলে জানা যায়। তাদেরকে তৎক্ষণাৎ পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহতরা হলেন সাপাহার উপজেলা চকগোপাল গ্রামের বাসিন্দা মোসাঃ মোমেনা খাতুন(৬৫),মোসাঃ আমেনা খাতুন (৩৫),মোসাঃ মাইমুনা খাতুন (১৫)ও  ড্রাভার মোঃ সাব্বির হোসেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!