
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর থেকে বিদেশ ফেরত এক বাসযাত্রীকে অজ্ঞান করে ছিনিয়ে নেয়া ১৮ ভরি স্বর্নসহ দুই অজ্ঞান পার্টির সদস্যকে ঢাকার আশুলিয়া থেকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র্যাব-১২ সদস্যরা।
রবিবার (২৩ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের সলঙ্গা র্যাব-১২ হেডকোয়াটারে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। আটককৃতরা হলো, ঢাকার গাজিপুর জেলার কালিগঞ্জ থানার মুলগাও গ্রামের শ্রী ধামচন্দ্র বর্মনের ছেলে দীপকচন্দ্র বর্মন (৪৪) ও আশুলিয়া থানার শ্রীকান্ডিয়া গ্রামের আহম্মদ আলীর ছেলে রফিকুল ইসলাম (৪৫)।
র্যাব-১২ মিডিয়া অফিসার, সহকারি পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, গত ২০২১ সালের ২ অক্টোবর বিকেলে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকার ফুডভিলেজ হোটেল থেকে বিদেশ ফেরত বাসযাত্রী ইব্রাহিম হোসেনকে অজ্ঞান করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
এ বিষয়ে সলঙ্গা থানায় মামলা দায়ের করা হলে তথ্য প্রযুক্তি ব্যাবহার করে শনিবার (২২ জানুয়ারি) রাতে ঢাকার আশুলিয়া থেকে অজ্ঞান পার্টির দুই সদস্যকে আটক করা হয়। আটককৃতদের নিকট থেকে ১৮ ভরি ২ আনা স্বর্ণ, ২২শ নগদ টাকা ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে সলঙ্গা থানায় তাদেরকে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল