
মোঃআবদুল মুনাফ পিন্টু: জায়লস্করে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠি ও ইটের আঘাতে নুরুল আফসার নামের এক সিএনজিচালক নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে দাগনভূঞা উপজেলার জায়লস্কলর ইউনিয়নের শাহ আলম মাষ্টার বাড়ীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত মা রোকেয়া তার ছেলে জাহেদ, জনিসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে দাগনভূঞা থানার ওসি তদন্ত পার্থ দেব বলেন ময়লা ফেলা কে কেন্দ্র করে শুক্রবার দুপুরের তাদের মধ্যে তর্ক হয়। এরই জেরে উভয় পক্ষের সংঘর্ষে জড়িয়ে পড়ে এক পর্যায়ে নুরুল আফসারের বুকে ইট দিয়ে আঘাত করে জাহেদ জনি এরপর নিহত আফসার মাটিতে শুয়ে পড়ে অজ্ঞান হয়ে যায়, বাড়ির লোকজন ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে রয়েছে। এদিকে নিহত আফসার এর স্বজনদের আহাজারিতে ভারি হয়েছে পুরো এলাকা, নিহত আফসারের তিন ছেলে এক মেয়ে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান