
রবিউল হাসান লায়ন: জামালপুরের মেলান্দহ উপজেলার ফুলকুচা ইউনিয়নে কমলাবাড়ি গ্রামে জমিসংক্রান্ত পূর্ববিরোধের জেরে মৃত জালাল উদ্দীনের তিন ছেলে আবুল হাসেম, নুরনবী ও আব্দুল আলিমের বসতবাড়িতে ভাংচুর ও লুটপাটসহ অগ্নিসংযোগ করেছে পতিপক্ষ বাকাই গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে দুলাল, হেলাল, বেলাল গংরা বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে দুলালের নেতৃত্বে বহিরাগত ৪০/৫০ জন সন্ত্রাসী আবুল হাসেম ও তার দুই ভায়ের বাড়িতে হামলা ও লুটপাট চালায়। এসময় আবুল হাসেম, নুরনবী, আব্দুল আলিমদের ৩টি বসতঘর ভাংচুর ও একটি ঘরে অগ্নিসংযোগ করাসহ নগদ ২ লক্ষ টাকা, ২ভরি স্বর্ণালঙ্কার, ১ একটি গরু ও ৩ টি ছাগল এবং ঘরের বিভিন্ন আসবাবপত্র লুট করে নেয় সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের বাঁধা দিতে গেলে আবুল হাসেমের স্ত্রী তানজিনা(৩২), নুরনবীর স্ত্রী শাপলা(৩০), আব্দুল আলিমের স্ত্রী কল্পনা (৩৫) ও তার শিশু কন্যা লামিয়া (৩) আহত হয়। পরে স্থানীয় ও পরিবারের অন্যান্য লোকজন এসে আহতদের উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের মধ্যে কল্পনা ও তার শিশু কন্যা লামিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
জানা যায়, বাকাই মৌজার ২৬ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে কমলাবাড়ি গ্রামের মৃত-জালাল উদ্দীনের ছেলে আবুল হাসেম গং ও বাকাই গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে দুলাল উদ্দিন গংদের। পরবর্তীতে আবুল হাসেম গংদের পক্ষে আদালতে রায় হলে তারা ভোগদখল করে আসছে কিন্তু প্রতিপক্ষ দুলাল গংয়ের নেতৃত্ব এই জমি জবরদখল করার চেষ্টা চলে আসছে। এই ঘটনায় মেলান্দহ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ভোক্তভোগী আবুল হাসেম।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল