
মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর দিক নির্দেশনায় জীবননগর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেক এর নেতৃত্বে জীবননগর থানার অফিসার এসআই(নিঃ) মোঃ শামিম রেজা সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে শনিবার সকাল ১৫-০১-২২ তারিখ সকাল ১০.২০ ঘটিকার সময় জীবননগর থানাধীন সদরপাড়া গ্রামস্থ জনৈক খাদেম আলী, পিতা-মৃত ওয়াজেদ আলী এর বসত বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর হইতে সদরপাড়া গ্রামের আনছার আলির ছেলে মোঃ আনারুল(৩৫), কে ৪০ লিটার চোলাই মদ সহ গ্রেফতার করেন।পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা