
মোঃ কবির হোসেন, (সোনারগাঁ) নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ সমিতির এক লাইনম্যানের মৃত্যু হয়েছে।গতকাল মঙ্গলবার বিকাল ৪ টার দিকে উপজেলার বাড়ি মজলিশ এলাকার সানজিদা সিএনজি এন্ড ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।
মৃত সোহেল রানা (২৪ ) কুমিল্লার মুরাদনগর উপজেলার ভাঙ্গুরা এলাকার নজরুল ইসলামের ছেলে।তিনি সোনারগাঁ জোনের পল্লী বিদ্যুৎ সমিতির-১ এর লাইনম্যান লেবেল ওয়ান হিসেবে কাজ করতেন।
সোনারগাঁ পল্লীবিদ্যুৎ সমিতির এজিএম দেলশাদ জানান, বাড়ি মজলিশ এলাকায় বিদ্যুতের সব লাইন বন্ধ করে সানজিদা সিএনজি এন্ড ফিলিং স্টেশনের বিদ্যুত সংযোগ ত্রুটির কাজ করছি সোহেল ও রঞ্জিত কুমার । ধারণা করা হচ্ছে কোনো লাইন লিক হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
খবর পেয়ে আমরা সোনারগাঁ ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাকে উদ্ধার করে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চাকরির বিধি অনুযায়ী সোহেলের পরিবারকে ক্ষতিপূরণ ও সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে বলেও জানান এজিএম ।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন