
এম আই হোসেন পোরশাঃ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার পোরশা নওগাঁর নির্দেশ মোতাবেক প্রাঙ্গণের দুটি বুথে ৬ষ্ঠ-১০ম ১৯১৫ শিক্ষার্থীদের কোভিড/১৯ টিকা প্রদান করা হয়। আজ রবিবার সকাল দশটা থেকে উপজেলার অফিসার্স ক্লাব ও মিলনায়তনে দুটি বুথে উপজেলার মাধ্যমিক পর্যায়ের মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ১২ – ১৮ বছর বয়সের শিক্ষার্থীদের এ টিকা প্রদান করেন।
বিদ্যালয়ের মোট ১১১৪ জন ও মাদ্রাসার ৮০১ জন শিক্ষার্থী এ টিকা গ্রহণ করেন। পোরশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ১৩ জন নার্স এ টিকা প্রদানে সহযোগিতা করেন বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মাহবুব হাসান জানান। শিক্ষাদানের কোন অসুবিধার সৃষ্টি না হলেও আতঙ্কে টিকা গ্রহণের পর বালিকা বিদ্যালয়ের একজন শিক্ষার্থী ও গাংগুরিয়া উচ্চ বিদ্যালয় এর একজন শিক্ষার্থী তৎক্ষণাৎ মাথা ঘুরে পড়ে যান। পরক্ষণেই চোখে মুখে পানি সেটালে তারা স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন। ভয়ের কারণে এমনটা ঘটেছে প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল