হোম » সারাদেশ » সিরাজগঞ্জ শহরের বড়বাজারে মাছ ব্যবসায়ীকে ছুরিকাঘাত: আটক ২

সিরাজগঞ্জ শহরের বড়বাজারে মাছ ব্যবসায়ীকে ছুরিকাঘাত: আটক ২

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ শহরের বড়বাজারে মাছ কেনাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে।  এতে ছুরিকাঘাত মাছ ব্যবসায়ীসহ কমপক্ষে ৫ জন আহত হয়েছে। এ ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  তারা হলো, পৌর এলাকার ধানবান্ধি মহল্লার রিপতি সানজিদা রিয়া (২৪) ও শামিম হোসেন (২৭)। সদর থানার ওসি (তদন্ত) সাজ্জাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার সকালে ওই বাজারে মাছ কেনাকে কেন্দ্র করে মাছ ব্যবসায়ী ও ক্রেতার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে মাছ ক্রেতারা ওই মাছ ব্যবসায়ীর গলায় ছুরিকাঘাত করে।
এ সময় মাছ ব্যবসায়ীরা ওই ২ মাছ ক্রেতাকে আটক করে মারধরও করে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই ২ জনকে গ্রেপ্তার করে এবং ছুরিকাঘাত মাছ ব্যবসায়ী ছমিদুলকে (১৮) সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং তাকে আইসিইউতে রাখা হয়েছে।  সে পৌর এলাকার সাহেদনগর বেপারীপাড়া মহল্লার টুক্কা ব্যাপারীর ছেলে।  এ ব্যাপারে তার ভাই ইমরান হোসেন বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫/৭ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন।
এ মামলার এজাহারভুক্ত ওই ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। সিরাজগঞ্জ বড় বাজার মৎস্য ব্যাবসায়ী সমিতির সভাপতি মো: ফয়েজ উদ্দিন বলেন, সকালে মাছ ক্রয় বিক্রয় কালে কথা কাটাকাটির এক পর্যায়ে মাছ ব্যবসায়ী ছমিদুলকে ছুরিকাঘাত করে।  পরে তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার শরিলে প্রায় ৭০ টি সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে ইসিইউতে তার চিকিৎসা চলছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!