
অর্ণব আল আমিন, টাঙ্গাইলঃ টাঙ্গাইলের মধুপুরে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন। শুক্রবার সকালে মধুপুর-জামালপুর মহাসড়কের মধুপুর উপজেলার কাইতকাই এলাকায় এ দুঘটনা ঘটেছে। নিহতরা হলো- শেরপুর জেলার শ্রীবরদী এলাকার মিনার ইসলামের ছেলে রাসেল ইসলাম (২১), জামালপুরের দেওয়ানগঞ্জ এলাকার শারমিন (৩০) ও তার মেয়ে সোহাগী (৩)।
এ বিষয়ে মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হেমায়েল কবির ও মধুপুর থানার (ওসি) তারিক কামাল জানান, শুক্রবার সকাল ৭টার দিকে মধুপুর-জামালপুর মহাসড়কের মধুপুর উপজেলার কাইতকাই এলাকায় মধুপুর থেকে ছেড়ে আসা জামালপুরগামী সিএনজি চালিত অটোরিকশার সাথে মধুপুরগামী পিকআপভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ ২ জন নিহত হয়। এতে আহত হয় ৬ জন। পরে আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আহতদের মধ্যে এক নারী মারা যান। বর্তমানে আহত ৫ জনের চিকিৎসা চলছে হাসপাতালে। আহতরা হলো- সিরাজগঞ্জের জান্নাত সরকার (১৮), কামরুল ইসলাম (১৯), দিনাজপুরের রাহেনা (৩০), টাঙ্গাইলের রহিম মিয়া (৩৫), গাজীপুরের আবু জাফর (৪০)। দূর্ঘটনা কবলিত পরিবহনগুলো জব্দ করে থানায় আনা হয়েছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক