
আজিজুর রহমান হাবিপ্রবি প্রতিনিধিঃ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের উদ্যোগে ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আই.আর.টি) এর সেমিনার কক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় ‘কমবাইনিং এবিলিটি অ্যান্ড স্ট্যাবিলিটি এনালাইসিস ইন ওকরা’ বিষয়ক এক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান।
কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আরিফুজ্জামান এর সভাপতিত্বে সেমিনারে বক্তব্য প্রদান করেন পিএইচডি’র ফেলো’র সুপারভাইজার প্রফেসর ড. ভবেন্দ্র কুমার বিশ্বাস এবং কো-সুপারভাইজার প্রফেসর ড. মো. হাসানুজ্জামান। পরীক্ষা কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. গোলাম রসুল। সেমিনারে পিএচডি থিসিস উপাস্থাপন করেন ফেলো পল্লব কান্ত দাস।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, এ বিশ্ববিদ্যালয়েকে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে মানসম্মত গবেষণা বাড়াতে হবে। নতুন নতুন গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গবেষণা খাতকে সর্বাধিক গুরত্বারোপ করেছেন এবং গবেষণায় বরাদ্দ বৃদ্ধি করেছেন। আমি প্রত্যাশা করব আপনারা জনগণের কল্যাণের বিষয়টি বিবেচনা করে গবেষণা কাজ চালিয়ে যাবেন। এতে আমার সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।
এদিকে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২১ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের লেভেল-১, সেমিস্টার-১ এ মেধাতালিকা হতে ইউনিট ভিত্তিক ভর্তি কার্যক্রম ০৬ জানুয়ারি ২০২২ ইং রোজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। সকাল ৯.৩০ টা থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়। আজ ‘এ’ ইউনিটের অধীন কৃষি, ফিসারিজ, সিএসই, ইঞ্জিনিয়ারিং, ভেটেরিনারি অ্যান্ড এ্যানিমেল সাইন্স ও সাইন্স অনুষদের ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১১ টায় ভর্তি কার্যক্রম পরিদর্শন করেন হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন হাবিপ্রবির সম্মানিত ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডীন প্রফেসর ড. ফাহিমা খানম, কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. রওশন আরা, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ সাজ্জাত হোসেন সরকার, প্রক্টর প্রফেসর ড. মোঃ মামুনুর রশীদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ, সহকারি প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারি পরিচালকসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক