
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বুধবার (০৫ জানুয়ারি) দুপুরে বগুড়ার কাহালু উপজেলা পরিষদ চত্বরে ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত্ব ঢেউটিন ও নগদ অর্থের চেক ১’শ ৫ জন অসহায় মানুষদের মাঝে ১ ব্যান্ডিল করে ঢেউটিন ও ৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
বিতরণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কাহালু পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মো. হেলাল উদ্দিন কবিরাজ, কাহালু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রশিদ (লালু), রওশন আকতার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার, কাহালু মডেল প্রেস ক্লাবের সহ-সভাপতি মাহবুবুল আলম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন