
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের হাটপাঙ্গাসী দাখিল মাদ্রাসায় গতকাল শনিবার (১ জানুয়ারি) শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের নতুন বই বিতরণ করা হয়েছে। শিখ্যার্থীদের হাতে নতুন বই তুলে দেন অত্র মাদ্রাসার সুপার মোঃ আব্দুস সালাম। এ সময় আরো উপস্হিত ছিলেন, সহকারি সুপার মোঃ জালাল উদ্দিন, সাইফুদ্দিন, আলি আকবর, মোছাঃ আফরোজা খাতুন, সানজিদা সরকার, রুস্তম আলী, আশরাফ সরকার প্রমুখ। নতুন বই নেওয়ার সময় ৭ ম শ্রেণির শিক্ষার্থী মোছাঃ তাজমিন খাতুন ও ৯ ম শ্রেণির শিখ্যার্থী মোছাঃ বিথী খাতুন বলেন, নতুন বই পেয়ে আমরা খুবই আনন্দিত ও খুশি। বছরের প্রথম দিন আমাদের হাতে নতুন বই তুলে দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাই। উল্যেখ্য করোনাভাইরাসের কারনে অত্র প্রতিস্ঠানে কোনো রকম বই উৎসব ছাড়াই স্বাস্হবিধি মেনে অনানুস্ঠানিক ভাবেই বই বিতরণ করা হয়।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক