
ফারুক হোসেন রুহিয়া ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও রুহিয়ায় ট্রাকের সাথে সংঘর্ষ হয়ে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার ৩১শে ডিসেম্বর রুহিয়া মহিলা কলেজ রোডে এই ঘটনা ঘটে। মোটরসাইকেল আরোহী মৃত নবী (২০) পিতাঃ ইসমাঈল ও আহত ফরাদ(১৯) পিতাঃ আমিরুল ইসলাম উভয়ই বাসা ঘনিবিষ্ণুপুর রুহিয়া এলকার বাসিন্দা।
ঘটনা সুত্রে জানাযায় মোটরসাইকেল আরোহী (ঢাকা মেট্রো হ ৫৪-৫১-৫২) ঠাকুরগাঁও শহরমুখী যাওয়ার পথে বিপরীত থেকে আসা রুহিয়া মুখী ট্রাক টি (ট ১১-১৯০৭) পথে মুখোমুখি সংঘর্ষ হয়ে একজন নিহত হন। আরেকজন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যালে চিকিৎসাধীন আছেন। খবর পেয়ে রুহিয়া থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছেন।

আরও পড়ুন
বদলগাছী উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথগুলো যেন মরণফাঁদ
ধুনটে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় এক আসামি গ্রেপ্তার
নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নের নতুন প্রত্যয়